1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

আবুল আতা মামুন, স্টাফ রিপোর্টার:
  • Update Time : Tuesday, June 30, 2026,
  • 61 Time View

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার এবং তার প্রথম আইনি পরিচয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও সরকারি বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি বাল্যবিবাহ, শিশুশ্রম ও মানবপাচার প্রতিরোধেও জন্ম নিবন্ধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে বাণিজ্যিক যৌন শোষণ ও পাচারের শিকার (CST) এবং বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশু (CSEC)-সহ অনেক সুবিধাবঞ্চিত শিশু সামাজিক কলঙ্ক, প্রয়োজনীয় কাগজপত্রের অভাব ও প্রশাসনিক জটিলতার কারণে জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত হয়।

দি ফ্রিডম ফান্ডের সহায়তায় অপরাজেয় বাংলাদেশ ২০২৪ সাল থেকে এসব প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে। সংস্থাটি কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহে সহায়তা, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দ্রুত ও বৈষম্যহীন জন্ম নিবন্ধন নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

একই সঙ্গে জন্ম নিবন্ধন সনদের ফি মওকুফ, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, শিশু-সংবেদনশীল সেবা নিশ্চিতকরণ এবং বিশেষ ঝুঁকিতে থাকা শিশুদের জন্য পৃথক নিবন্ধন ব্যবস্থা চালুর দাবিও জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জন্ম নিবন্ধন শুধু একটি সনদ নয়; এটি প্রতিটি শিশুর নিরাপত্তা, মর্যাদা ও ভবিষ্যৎ অধিকার নিশ্চিত করার অন্যতম ভিত্তি। তাই কোনো শিশুকে পিছিয়ে না রেখে সরকার, স্থানীয় প্রশাসন, এনজিও এবং কমিউনিটির সমন্বিত উদ্যোগে জন্ম নিবন্ধন সবার জন্য সহজলভ্য করা জরুরি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ