দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর কক্সবাজার জেলা ব্যুরো প্রধান হলেন ছৈয়দুল আমিন সাঈদ
জাতীয় দৈনিক ‘আমার প্রাণের বাংলাদেশ’ পত্রিকার কক্সবাজার জেলা ব্যুরো প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সাংবাদিক ছৈয়দুল আমিন সাঈদ। নতুন এই দায়িত্বে তাকে পত্রিকা কর্তৃপক্ষ ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সাংবাদিকতা পেশায় সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদের বার্তা ছড়িয়ে ছৈয়দুল আমিন সাঈদ কক্সবাজার অঞ্চলের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
তার এই নতুন পথচলায় ” সকল সাংবাদিক” পরিবার এবং দৈনিক “আমার প্রাণের বাংলাদেশ” পত্রিকার সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে রইল নিরন্তর শুভকামনা।