1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ আলী সানু, ডিমলা (নীলফামারী) সংবাদদাতাঃ
  • Update Time : Sunday, August 16, 2026,
  • 78 Time View

রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সফল মৎস্যচাষী-উদ্যোক্তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ডিমলার নদী-নালা, খাল-বিল ও জলাশয়কে কাজে লাগিয়ে আধুনিক ও পরিকল্পিত মৎস্যচাষ বাড়াতে হবে। মাছের পোনা উৎপাদন, দেশীয় মাছ সংরক্ষণ, মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা এবং মাছ-ধানের সমন্বিত চাষের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, সহকারী ভূমি কর্মকর্তা রওশন কবির ও ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বক্তব্য দেন।

বক্তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ, অবৈধ জাল প্রতিরোধ এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল তিন মৎস্যচাষী ও উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—১ম দুলাল হোসেন (গয়াবাড়ি), ২য় আসাদুজ্জামান (খালিশা চাপানি) এবং ৩য় গোলাম রব্বানী প্রধান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজির মনজুরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন মহাদেব কুমার রায়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ