1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

জেলা পরিষদের প্রশাসক এবি এম মামুনুর রশিদ পলাশের উদ্যোগে বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি :
  • Update Time : Wednesday, May 20, 2026,
  • 79 Time View
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জেলা পরিষদ, শেরপুরের উদ্যোগে জেলার বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টায় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ৫২ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের মান্যবর প্রশাসক জনাব এ.বি.এম. মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন পুরুষ ও ১২ জন নারী বাক্ ও শ্রবণ প্রতিবন্ধীর মাঝে পাঞ্জাবী ও থ্রিপিস বিতরণ করেন।
এ সময় তিনি বলেন,
অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। সকলের সহযোগিতায় শেরপুর জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ, শেরপুর বদ্ধপরিকর।
তিনি আরও বলেন,
জেলা পরিষদের দরজা এখন থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন
একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন,
মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের পাশে সবসময় থাকবে জেলা পরিষদ, শেরপুর।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জনাব নাজমুল হাসানসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপহারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তিরা জেলা পরিষদের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ