1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

মনোহরদীতে প্রেসক্লাবের সভাপতি,আলহাজ্ব হারুন রশিদ এর উদ্যোগে তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার

মোঃ তাজুল ইসলাম বাদল  মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
  • Update Time : Sunday, August 23, 2026,
  • 58 Time View
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ২৪ নম্বর চর আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে স্কুল ড্রেস উপহার দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) মনোহরদী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক হারুন অর রশিদের উদ্যোগে এসব স্কুল ড্রেস উপহার দেওয়া হয়। তাঁর পক্ষে শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেন মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি এবং জাতীয় দৈনিক যায়যায় দিন ও বাংলাদেশ বুলেটিনের মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।
স্কুল ড্রেস পাওয়া শিক্ষার্থীরা হলো—দ্বিতীয় শ্রেণির তানভীর ইসলাম তূর্য এবং চতুর্থ শ্রেণির জুনায়েদ ও আশিক।
স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। তারা নতুন পোশাক পেয়ে অত্যন্ত খুশি বলে জানায়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়বুন্নেছা, সহকারী শিক্ষক এ.কে.এম. বেলায়েত হোসেন, নুরুল আলম, মো. কবির হোসেন, মোজাহিদা, তাজমহল আক্তার ও জাসমিন আক্তার উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে সাংবাদিক হারুন অর রশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এমন মানবিক উদ্যোগ গ্রহণ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করবে।
এ সময় তাজুল ইসলাম বাদল সাংবাদিক হারুন অর রশিদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, যাতে তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে পারেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ