1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Monday, August 24, 2026,
  • 35 Time View
কিছু মানুষ তাঁদের কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকেন প্রজন্মের পর প্রজন্ম। অধ্যক্ষ খান আলমগীর কবির ছিলেন তেমনই একজন আলোকিত মানুষ। আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাবিদ, মানবিক ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন শিক্ষা বিস্তার ও মানুষের কল্যাণে কাজ করেছেন। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তাঁর প্রজ্ঞা, আদর্শ, কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা আজও সহকর্মী, শিক্ষার্থী ও এলাকার মানুষের হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। মৃত্যুর নয় বছর পরও তাঁর কর্ম ও স্মৃতি মানুষের মাঝে তাঁকে জীবন্ত করে রেখেছে।
অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি পরিষদের আয়োজনে গত ২৩ আগস্ট বাদ আসর রূপসার টিএসবি ইউনিয়ন পরিষদ চত্বরে অধ্যক্ষ খান আলমগীর কবিরের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম অধ্যক্ষ খান আলমগীর কবিরের ভ্রাতা ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুজ্জামান আনিস, আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দিন সেলিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এসময় আরও বক্তৃতা  রাখেন ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, খান আনোয়ার হোসেন, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আসাদুজ্জামান, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, কামরুল ইসলাম কচি, দিদারুল ইসলাম, ফিরোজ মাহমুদ, সমাজসেবক আলম শেখ, সমাজসেবক শ,ম আলতাফ মাহমুদ, সুলতান মাহমুদ বাদশা, সাজ্জাদ হোসেন, প্রভাষক বাশির আহম্মেদ লালু, মনিরা বেগম, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, মোঃ রয়েল, মাসুদ খান, জহিরুল হক শারাদ, আবুল কালাম, নজরুল ইসলাম, শামীম হাসান, হাফিজুর রহমান, তরিকুল ইসলাম রিপন, এসএম আবু সাঈদ, মাহমুদুল হাসান, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, জিএম হিরোক, আরিফ ফকির প্রমুখ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ