মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

রৌদ্রজয়ী সাদা স্বপ্ন: রাণীশংকৈলে গ্রীষ্মকালীন নিরাপদ ফুলকপি চাষে কৃষকদের নতুন সম্ভাবনা

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

“তপ্ত রৌদ্র জয়ের গল্প লিখে ফুলকপির সাদা হাসি, গ্রীষ্মজুড়ে কৃষকের মাঠে স্বপ্ন ফোটে রাশি রাশি।” কবিতার এই পঙক্তিগুলোর মতোই যেন বাস্তবে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়। প্রচণ্ড গরম আর প্রতিকূল আবহাওয়াকেও জয় করে গ্রীষ্মকালীন নিরাপদ ফুলকপি চাষে সাফল্যের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা। কৃষির আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহারে বদলে যাচ্ছে চাষাবাদের চিত্র, বাড়ছে কৃষকের আগ্রহ ও আশাবাদ। গত সোমবার (১৮ মে) উপজেলার রাউতনগর গ্রামে দিনাজপুর অঞ্চলের “টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় গ্রীষ্মকালীন উচ্চমূল্যের নিরাপদ ফুলকপি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মালিক-৫০ জাতের প্রদর্শনী
প্লট ব্যবস্থাপনায় ফুলকপি চাষ করে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করা হয়। মাঠজুড়ে সাদা ফুলকপির সমারোহ দেখতে ভিড় করেন আশপাশের বিভিন্ন এলাকার কৃষকরাও।
রাউতনগর গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও খামারবাড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন। তিনি বলেন, “বর্তমান সময়ে নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের গুরুত্ব অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন ফুলকপি চাষ কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা আরিফ আফজাল এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকল্প নেই। উন্নত জাতের উচ্চমূল্যের সবজি চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষিকে আরও লাভজনক করা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয় রায়, চিত্র মোহন রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষি উদ্যোক্তা ও শতাধিক কৃষক। মাঠ দিবসে কৃষকদের ফুলকপির রোগবালাই দমন, নিরাপদ সার ব্যবস্থাপনা, আধুনিক পরিচর্যা পদ্ধতি এবং বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। স্থানীয় কৃষকদের দাবি, আগে গ্রীষ্মকালে ফুলকপি চাষ কল্পনাই করা যেত না। কিন্তু বর্তমানে উন্নত জাত ও কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় মৌসুমের বাইরেও লাভজনকভাবে ফুলকপি উৎপাদন সম্ভব হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে বাজারে নিরাপদ সবজির সরবরাহও নিশ্চিত হচ্ছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রদর্শনী প্লট ও মাঠ দিবস কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি এলাকার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। নিরাপদ সবজি উৎপাদনে রাণীশংকৈল ধীরে ধীরে একটি সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *