মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

ঝিনাইদহে বৈদ্যুতিক পাখায় ধান ঝাড়তে গিয়ে ঝিনাইদহ সদর উপজেলার হলে হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যু বরন করেছে।
সোমবার সকাল ছয়টার দিকে নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যানে ধান ঝাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
তারা হলেন ওই গ্রামের তের আলীর খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) ও মজিবরের স্ত্রী মোমেনা খাতুন (৫৫)।
স্বজনরা জানান, সোমবার সকালে বাড়িতে মজিবর খাঁ ইলেকট্রনিক ফ্যানে ধান উড়াতে যান। সে সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিলে ফ্যান না চলায় তিনি ফ্যান চেক করতে যান।
এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথমে ফ্যানটি মজিবরের বুকের উপর পড়ে যায়। পরে স্ত্রী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। একইসাথে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান তথ্য নিশ্চিত করেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে। এরপর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।