1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

মনোহরদীতে পানি নিষ্কাশনের অভাবে মনতলায় ভেংগে পরছে পানের বরজ , হুমকীর মুখে বসত ভিটা,

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  • Update Time : Sunday, May 17, 2026,
  • 82 Time View
নরসিংদী জেলার মনোহরদী উপজেলা-এর খিদিরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মনতলা গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায় টানা অতিবৃষ্টি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভেংগে পরছে পানের বরজ,হুমকির মুখে  বসত ভিটা । জমে থাকা পানির তীব্র চাপ ও ব্রহ্মপুত্র নদীর ভাঙনের কারণে প্রায় তিন একর পানের বরজ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে । একই সঙ্গে এলাকার বহু বসতভিটা এখন চরম হুমকির  মুখে রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষা মৌসুমেই তাদের দুর্ভোগ পোহাতে হয়। তবে এবারের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। কয়েকদিনের টানা বৃষ্টিতে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। এতে পানের বরজ, ফসলি জমি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। নদীর পাড় ধসে পড়ায় অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। লাখ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা পানের বরজ  নদী গর্ভে  বিলীন হয়ে যাওয়ায় অনেক পরিবার এখন দিশেহারা। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে অনেকে মানবেতর জীবনযাপন করছেন বরজ চাষীরা
বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী বলেন, “পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতিবছরই গ্রামের মানুষ ক্ষতির শিকার হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও অনেক পানের বরজ, কৃষিজমি ও বসতভিটা নদীগর্ভে চলে যাবে। তখন বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়বে।”
এ সময় উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, রামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন আকন্দ, মো. নুরুল ইসলাম বেপারী, আতাহার আলী, নয়ন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এলাকাবাসী মনোহরদী উপজেলা প্রশাসনের কাছে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জোর দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে পশ্চিম  মনতলা গ্রামের আরও বিস্তীর্ণ এলাকা ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে যেতে পারে ভুক্তভোগী বরজ,চাষীদের একটাই দাবী দ্রুত সময়ে মধ্যে পানি নিষ্কাশনের জোর দাবি জানান।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ