1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ভাগ্যের নির্মম সত্য শহীদুল ইসলাম। এক হাত হারিয়েও স্বাবলম্বী হওয়ার অনন্য লড়াই।

মোঃ সাদেকুল ইসলাম।
  • Update Time : Tuesday, June 2, 2026,
  • 129 Time View
জীবন যুদ্ধে হেরে যাওয়ার নাম যে মানুষের জীবন নয়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের বুড়ির মোড় এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম।
দীর্ঘ ১২ বছর আগে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় নিজের একটি হাত চিরতরে অচল হয়ে যায়, হারিয়ে ফেলেন ভারী কোনো কাজ করার শারীরিক ক্ষমতা। কিন্তু শারীরিক এই প্রতিবন্ধকতা ও ভাগ্যের নির্মম পরিহাসের কাছে দমে যাননি তিনি। কারো কাছে হাত না পেতে, বুক ভরা আত্মসম্মান আর সততাকে পুঁজি করে বেঁচে থাকার এক অনন্য লড়াই চালিয়ে যাচ্ছেন শহীদুল ইসলাম।
বর্তমানে তিনি বুড়ির মোড় এলাকায় নিজের একটি ছোট ভ্যান দোকান দিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন। তার এই ভ্রাম্যমাণ দোকানে রয়েছে শিশুদের হরেক রকমের খেলনা, বল, মেয়েদের সাজগোজের জিনিসপত্র ও নিত্যপ্রয়োজনীয় নানা ছোটখাটো সামগ্রী। একটি হাত অচল হওয়া সত্ত্বেও প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে দোকানটি পরিচালনা করছেন তিনি।
শহীদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর জীবনটা অনেক কঠিন হয়ে পড়েছিল। ভারী কোনো কাজ করতে পারি না। কিন্তু আমি চেয়েছি নিজের পরিশ্রমে মাথা উঁচু করে বাঁচতে, কারো করুণার পাত্র হতে চাইনি। এই দোকানটিই এখন আমার বেঁচে থাকার একমাত্র সম্বল।
তার এই সততা ও সংগ্রামী মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বুড়ির মোড় এলাকার সচেতন নাগরিকরা বলছেন, সমাজে যেখানে অনেকেই সামান্য অজুহাতে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, সেখানে শহীদুল ইসলামের এই প্রচেষ্টা সমাজের জন্য এক বড় বার্তা।
স্থানীয় এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা সাধারণ মানুষের কাছে শহীদুল ইসলামের বিনীত অনুরোধ, সবাই যেন তার দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। আপনার একটু সহযোগিতা এবং ভালোবাসা এই সততার লড়াইয়ে টিকে থাকা একজন মানুষের জীবনকে আরও সহজ করে তুলতে পারে। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে শহীদুলের পাশে দাঁড়াই। এবং তার এই সততার লড়াইকে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
( দোকানে আসার টিকানা ) গাজীপুর চান্দনা চৌরাস্তা, ১৭ নং ওয়ার্ড, বুড়ির মোড়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ