মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমীন দুলাল। এ সময়ে নিবন্ধিত ২০ জন জেলের মাঝে মোট ৮০টি ছাগল বিতরণ করা হয়। এছাড়াও উপকারভোগীদের খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। বক্তারা জেলেদের বিকল্প আয় বৃদ্ধি, জীবনমান উন্নয়ন এবং দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।প্রধান অতিথির বক্তব্যে বলেন, নদী-খাল ও জলজ সম্পদ রক্ষায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। জেলেদের আর্থসামাজিক উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।বিতরণী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।