1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে অনুদান বিতরণ

আজিজুর রহমান (হবিগঞ্জ প্রতিনিধি)
  • Update Time : Wednesday, May 13, 2026,
  • 59 Time View
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১৮টি চা বাগানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ৭৫০ জন চা শ্রমিক পরিবারের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার চানপুর চা বাগানে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে এবং শ্রমিক নেতা উজ্জ্বল দাসের পরিচালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান।
এসময় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, হবিগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব শফিক মিয়া, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং সাবেক ইউপি  চেয়ারম্যান শফিকুর রহমান।
সভায় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সলের আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিন ধরে অবহেলিত চা শ্রমিক পরিবারগুলোর পাশে সরকার দাঁড়াতে শুরু করেছে। তার উদ্যোগ ও তদারকির কারণে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে অনুদান বিতরণ করা হচ্ছে। তারা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং ভূমির অধিকার নিশ্চিত করতে সংসদ সদস্য নিয়মিতভাবে সরকারের বিভিন্ন দপ্তরে ও জাতীয় সংসদে দাবি তুলে ধরছেন।
বক্তারা আরও জানান, চা শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চানপুর চা বাগানে একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আবেদন প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। হাসপাতালটি বাস্তবায়িত হলে চুনারুঘাট ও মাধবপুর এলাকার হাজারো চা শ্রমিক পরিবার উন্নত চিকিৎসাসেবা পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপকারভোগী চা শ্রমিকরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এমন সহায়তা পেলে চা শ্রমিক পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
অনুষ্ঠানে বিভিন্ন চা বাগানের শ্রমিক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ