1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন, ২০ জনকে হুইলচেয়ার বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
  • Update Time : Wednesday, May 13, 2026,
  • 62 Time View
“অটিজম কেনো সীমাবদ্ধতা নয় – প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
বুধবার, ১৩ মে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে হুইলচেয়ার বিতরণ, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন আ ফ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সিফাত উদ্দিন এবং অটিজম ফাউন্ডেশন নারায়ণগঞ্জের কনসালটেন্ট সানজিদা নুসরাত। এছাড়া জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং অটিজম স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। পরে অটিজমে আক্রান্ত ২০ জনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২ এপ্রিল দিবসটি পালন করা সম্ভব না হওয়ায় আজ তা আয়োজন করা হয়। অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সমাজে মূল্যায়ন ও প্রতিষ্ঠিত করাই এই দিবসের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, আমরা যেভাবে অনুভব করি, অটিজমরা সেভাবে প্রকাশ করতে পারে না। তারা সমাজের বোঝা নয়, সমাজেরই একটি অংশ। তাদের জন্য এগিয়ে আসতে হবে। নৈতিকতা ও মানবিকতা নিয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য সমাজসেবা অধিদপ্তরকে ব্যবস্থা নিতে অনুরোধ করছি। পিতামাতার কাছে সন্তান যেমনই হোক, তার কাছে আদরের। তাদের মানসিক বিকাশ গড়তে সাহায্য করতে হবে।
তিনি আরও বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে যাতে তারা অবহেলার শিকার না হয় এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ