1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

কুমেক হাসপাতালের সাবেক পরিচালক ডা.মজিবুর রহমান অসুস্থ,দোয়া কামনা

মোঃ আবদুল আউয়াল সরকার
  • Update Time : Saturday, May 9, 2026,
  • 65 Time View

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) সাবেক পরিচালক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মজিবুর রহমান গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করে তাঁর পাকস্থলীর রক্তনালী থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে কুমিল্লার ট্রমা সেন্টার ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ডা. মজিবুর রহমানের একটা অপারেশন করা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবার ও স্বজনরা তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ডা. মজিবুর রহমান দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। কুমিল্লার স্বাস্থ্যখাতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবেও তিনি দক্ষতা, ও মানবিক আচরণের জন্য সর্বমহলে প্রশংসিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. মজিবুর রহমান দেশবাসী, শুভানুধ্যায়ী, সহকর্মী ও কুমিল্লাবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ