1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বৃষ্টির মধ্যেও দিনাজপুরে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

মাসুদুর রহমান
  • Update Time : Saturday, March 21, 2026,
  • 94 Time View

ঈদগাহ ভিজে যাওয়ায় মুসল্লিদের সড়কে নামাজ আদায়

এক মাস সিয়াম সাধনার পর মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে ঈদের আগের রাতের বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটে। ঈদগাহ মাঠ ভিজে যাওয়ায় অনেক মুসল্লি নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে না পেরে বিকল্পভাবে সড়কেই জামাতে অংশ নেন।

সকাল থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানের উদ্দেশ্যে আসতে থাকেন। সকাল ৯টার দিকে সুইহারী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি ফিরোজ খান, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাদিব গোলাম বিন নাসের, দিনাজপুর সরকারি কলেজের ছাত্রনেতা মোঃ দুর্জয়, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল খান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ