পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইনস্ট্রাক্টর এহতেশামুল হক, সহকারী সার্জন ডাঃ ইব্রাহিম হাওলাদার, রূপসা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ লাবিবুল ইসলাম, হাফেজ মাওঃ জাহাঙ্গীর হোসেন, হাফেজ শাহাজাহান শেখ, হাফেজ হারুন জমাদ্দার, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি
ফ.ম.আইয়ুব আলী, চিত্ত রঞ্জন সেন, আঃ সালাম, হাফেজ মোঃ নজরুল ইসলাম, মাওঃ শহিদুল ইসলাম, হাফেজ মাওঃ কবীর হোসেন, মোঃ সোহেল রানা, সজীব হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জাকির হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র জীবন, আদর্শ, কর্মময় জীবন ও মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ) ছিলেন সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ, অন্যায়-অবিচার ও অশান্তি দূর করে একটি সুন্দর ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সময়ে মহানবী (সাঃ) এর শিক্ষা ও আদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর দেখানো সত্য, ন্যায়, সততা, ক্ষমা, সহনশীলতা ও পারস্পরিক সম্প্রীতির পথ অনুসরণ করে দেশ ও সমাজকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব।
এ সময় মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে সকলকে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন জীবনযাপনের আহ্বান জানানো হয়।
পরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মতের কল্যাণ, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।