মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিপন্নপ্রায় খেজুর গাছ ও গুড়ের ঐতিহ্য ফেরাতে শরীয়তপুরে সখিপর দুর্গম চরে রোপণ করা হয়েছে হাজারও খেজুর গাছ। আগামী দুই তিন বছরের মধ্যে নিরাপদ রস সংগ্রহ ও গুড় উৎপাদনের স্বপ্ন দেখছে উদ্যোক্তারা। তাদের প্রত্যাশা, এতে আবহমান বাংলার ঐতিহ্যবাহী পিঠা-পুলির পাশাপাশি ফিরবে পরিবেশগত ঐতিহ্যও।
কালের বিবর্তনে ইটভাটাসহ নানা কারণে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ। পরিবেশ বিপন্নের পাশাপাশি বিলুপ্তপ্রায় বাংলার পিঠাপুলির ঐতিহ্য।
এমন বাস্তবতায় ২০২৩ সালে জেলার সখীপুরের আনু সরকারকান্দি গ্রামের দুর্গম চরাঞ্চলে রোপণ করা হয় হাজারো দেশীয় খেজুরগাছ।
শুধু নিরাপদ খেজুর রস ও খাঁটি গুড় উৎপাদনই নয়, এমন উদ্যোগ পরিবেশ-প্রতিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য ফেরাতেও সহায়ক।
সারাদেশে এমন উদ্যোগ নিলে মাটির ক্ষয় রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গতি পাবে জীবন-জীবিকা ও অর্থনীতি-প্রত্যাশা সংশ্লিষ্টদের।