1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

রূপসায় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নৈহাটি ব্রাইট ফিউচার চ্যাম্পিয়ন

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 55 Time View

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ৪ দলীয় মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় আইচগাতি ইমাম ফুটবল একাডেমিকে ১–০ গোলে পরাজিত করে নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ফাইনালে ওঠে। বিজয়ী দলের পক্ষে শেষমুহুর্তে একমাত্র গোলটি করেন সুমন। দ্বিতীয় খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ১–০ গোলে ডোবা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে, একমাত্র গোলদাতা ছিলেন জহির খান। ফাইনালে নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি ও শহীদ মনসুর স্মৃতি সংসদের মধ্যে খেলা নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৪–৩ গোলে বিজয়ী হয়ে নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্বাধীন।
খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু।

এরপূর্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

উদ্বোধনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক এসকে ইফতেখার মোঃ উমায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মুস্তাহিদুর রহমান মুক্ত।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরুল ইসলাম, নাসিম হাসান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদের,ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম পাইক, মুন্না সরদার, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী,ইলিয়াস হোসেন হারা, আবুল কালাম, বেল্লাল শেখ, প্রশান্ত দে, ইমাম হোসেন, আবু মুসা শেখ,জহির খান, তাহসিন প্রমূখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ