1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

৭৫ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে গিয়ে ‘ইতিহাস গড়তে’ চান গিমারায়েস

প্রাণের বাংলাদেশ ডেস্ক
  • Update Time : Monday, August 10, 2026,
  • 53 Time View

প্রিমিয়ার লিগের শীর্ষ দুই ক্লাবের লড়াইয়ে নিউক্যাসল থেকে চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিয়ে ইতিহাস গড়তে চান ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। ৭৫ মিলিয়ন পাউন্ড গিমারায়েস দলবদল করেছেন বলে জানা গেছে।

নিউক্যাসলে সাড়ে চার মৌসুম কাটিয়েছেন গিমারায়েস এবং ক্লাবটির অধিনায়কও ছিলেন তিনি।

গত মৌসুমে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ শীর্ষ লিগের শিরোপা জেতা আর্সেনাল গিমারায়েসের সঙ্গে করা “দীর্ঘমেয়াদি” চুক্তির সঠিক মেয়াদ জানায়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি চার বছরের চুক্তিতে সই করেছেন, যেখানে আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

আর্সেনালের মিডিয়া চ্যানেলকে গিমারায়েস বলেন, “আমি ভালো আছি, দারুণ লাগছে। এই সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই মৌসুমে আমাদের কঠিন অনেক ম্যাচ খেলতে হবে। তাই স্কোয়াড খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং আমি আশাবাদী, আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব।”

২৮ বছর বয়সী এই মিডফিল্ডার জানান, স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ও কোচ মিকেল আর্তেতার সঙ্গে প্রথম যোগাযোগের সময় থেকেই আর্সেনালে যোগ দেওয়ার ব্যাপারে তিনি উচ্ছ্বসিত ছিলেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘‘বের্তা ও মিকেলের সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আমি উত্তেজিত ছিলাম। মনের ভেতর থেকেই অনুভব করেছিলাম যে জীবনে আমার নতুন কোনো চ্যালেঞ্জ দরকার। আর আমি মনে করি, আর্সেনালের খেলোয়াড় হওয়া আমার জীবনের একটি রোমাঞ্চকর চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’’

“দুটি বিশ্বকাপে খেলার পর আমার মনে হচ্ছে, জীবনের এই পর্যায়ে আমার এমন একটি চ্যালেঞ্জ প্রয়োজন। আমি ট্রফি জিততে চাই, ইতিহাস গড়তে চাই এবং মনে করি, সেটা করার জন্য আমি সঠিক জায়গায় এসেছি। আর্সেনালের জার্সিতে ম্যাচ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি। আমাদের দলের মধ্যমাঠ আরও শক্তিশালী হবে’ এই দলবদলে এখন পর্যন্ত আর্সেনালের ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় তারকা সংযোজন গিমারায়েস। তাঁর সঙ্গে নতুন করে দলে যোগ দিয়েছেন ইলান মেসলিয়ের ও ক্রিস্তোস তজোলিস।

বের্তা বলেন, “ব্রুনো আমাদের সঙ্গে যোগ দেওয়ায় আমরা দলের মিডফিা আরও শক্তিশালী করছি। আমরা সবাই দেখেছি, ব্রুনো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং বক্স-টু-বক্স খেলোয়াড়, দুই ভূমিকাতেই খেলতে পারেন। তিনি গুণগত মানের সঙ্গে পরিশ্রমের সমন্বয় ঘটান এবং প্রতি মৌসুমেই নিজের দলের হয়ে গোল ও অ্যাসিস্ট করেছেন।”

“ব্রুনোর আগমন মিকেলকে আমাদের খেলার ধরন আরও বিকশিত করার সুযোগ দেবে। পাশাপাশি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতাও বাড়বে, যা বড় ট্রফি জয়ের লক্ষ্যে প্রয়োজনীয় মান ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

২০২২ সালের জানুয়ারিতেও গিমারায়েসের সঙ্গে আর্সেনালের যোগাযোগের খবর ছিল। তবে শেষ পর্যন্ত তিনি লিওঁ ছেড়ে নিউক্যাসেলে যোগ দেন। এবার অবশ্য নিউক্যাসলের হয়ে ১৯৫ ম্যাচে ৩১ গোল করার পর তিনি গানারদের দলে যোগ দিলেন।

কোচ এডি হাওয়ের অধীনে গিমারায়েস নিউক্যাসলের ৫৬ বছরের বড় কোনো ট্রফির খরা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২৫ সালে নিউক্যাসল লিগ কাপ জেতে। তাঁর সময়ে ক্লাবটি দুবার চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতাও অর্জন করে।

নতুন মৌসুম শুরুর আগে অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালির পর গিমারায়েস হলেন নিউক্যাসলের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্লাব ছেড়ে যাওয়া তৃতীয় বড় তারকা।

নিউক্যাসলের বিবৃতিতে গিমারায়েস বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি যখন এখানে এসেছিলাম, ক্লাবটি কঠিন অবস্থার মধ্যে ছিল। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি এই জায়গাটার প্রেমে পড়ে গিয়েছিলাম। সত্যিই বলছি।”

গত সপ্তাহে নিউক্যাসলের কোচের পদ থেকে সরে দাঁড়ান হাও। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জার্মান কোচ ম্যাথিয়াস ইয়াইসল।

সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা গিমারায়েস আর্সেনালের মিডফিল্ডে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন ডিক্লান রাইস, মাইলস লুইস-স্কেলি, মার্টিন জুবিমেন্দি ও মিকেল মেরিনোর সঙ্গে।

আগামী রোববার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে আর্সেনাল। পাঁচ দিন পর সদ্য প্রিমিয়ার লিগে উন্নীত কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে তারা।

নিউক্যাসল ২৩ আগস্ট সেন্ট জেমস’ পার্কে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ