ঢাকার আশুলিয়ার আউকপাড়া এলাকায় ২০২৬ সালের ১৪ ই আগস্ট রোজ শুক্রবার বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। স্থান দোসাইদ স্কুল মাঠে আয়োজিত হয় উক্ত খেলায় বিবাহিত দল জয় লাভ করে এ খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলায় স্থানীয় তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
খেলাটি সৌজন্যে আয়োজন করেন মোঃ মোশারফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা যুবদল ও সাধারণ সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন যুবদল এবং যুব বিষয়ক সম্পাদক, আশুলিয়া ইউনিয়ন।
খেলা শেষে মোঃ মোশারফ হোসেন আউকপাড়া ও আশুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীর কাছে আগামী নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে ভোট ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, এলাকার মানুষের পাশে থেকে কাজ করতে চান এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, যুবসমাজের কল্যাণ ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করবেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।