1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

রূপসায় বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের সমাপনী

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Monday, August 10, 2026,
  • 52 Time View
খুলনা-৪ আসনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) বিকেলে রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় টিএসবি ইউনিয়ন একাদশ ও শ্রীফলতলা ইউনিয়ন একাদশ।
খেলার আগে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় টিএসবি ইউনিয়ন একাদশ ইতোমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল। অপরদিকে, দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে শ্রীফলতলা ইউনিয়ন একাদশের জন্য ম্যাচটি ছিল অনেকটা ডু অর ডাই। ফলে শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শেষ পর্যন্ত টিএসবি ইউনিয়ন একাদশকে ১-০ গোলে পরাজিত করে শ্রীফলতলা ইউনিয়ন একাদশ। বিজয়ী দলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ১৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুবেল হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য খেলাশেষে তাকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়। খেলাটি পরিচালনা করেন রেফারি মিরাজ সরদার, মুক্তার হোসেন মিঠু ও রোমেল বায়জিদ।
খেলাশেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও খুলনা মহানগর বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ক্রীড়া সংগঠক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এসএম আব্দুল মালেক, শেখ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সমাজসেবক মাঈনুল হাসান টুটুল, সাবেক ফুটবলার মোস্তাফিজুর রহমান পলাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ক্রীড়া সংগঠক খান মেজবা উদ্দিন সেলিম, বাশির আহম্মেদ লালু, সাইফুল ইসলাম পাইক, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, বাদশা জমাদ্দার, সৈয়দ নিয়ামত আলী, ফিরোজ মাহমুদ, শামীম হাসান, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম, সৈয়দ মাহমুদ আলী, রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, ফরহাদ হোসেন, তরিকুল ইসলাম রিপন, নয়ন মোড়ল, এসএম আবু সাঈদ, তপন দাস, নজরুল ইসলাম, নাঈম আহম্মেদ, জিএম হিরোক, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, জহির খান, তাহসিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, খুলনা-৪ আসনের রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন নিয়ে এ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ