1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল খালেক সুমন।
  • Update Time : Sunday, January 11, 2026,
  • 86 Time View

মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ৩টায় টঙ্গী পূর্ব থানাধীন ৪৯ নং ওয়ার্ডের এরশাদ নগর জাগরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এরশাদ নগর জাতীয়তাবাদী ফোরাম, টঙ্গী পূর্ব থানা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাবেক ১নং সাংগঠনিক সম্পাদক ও ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক বাদল আহামেদ। দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহাম্মেদ।

এসময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ