1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ।

শাপলা আক্তার
  • Update Time : Thursday, January 1, 2026,
  • 124 Time View

গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দ।

শাপলা আক্তার

গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলমের প্রায় ২০ কোটি টাকার অবৈধ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, আশরাফুল আলমের জব্দকৃত স্থাবর সম্পদের মধ্যে রয়েছে বগুড়ার সোনাতলা উপজেলায় অবস্থিত প্রায় ২৫০ শতাংশ জমি। পাশাপাশি আইএফআইসি ব্যাংকের লালমাটিয়া, গুলশান ও বনানী শাখায় থাকা তার সঞ্চয়ী হিসাবে জমাকৃত মোট সাড়ে ৪৮ লাখ টাকা অবরুদ্ধ (ফ্রিজ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক এই প্রধান প্রকৌশলী তার নামে থাকা অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে তদন্ত ও আইনি প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করার আবেদন জানান, যা আদালত মঞ্জুর করেন।
এর আগে চলতি বছরের ২১ জুন আশরাফুল আলম ও তার স্ত্রী মিসেস সাবিনা আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রথম মামলায় মিসেস সাবিনা আলমকে প্রধান আসামি এবং আশরাফুল আলমকে দ্বিতীয় আসামি করা হয়। অভিযোগ অনুযায়ী, সাবিনা আলম দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৬৬ লাখ ২৬ হাজার ৪৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ৩ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ৩৩৫ টাকার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন করেন।
অন্যদিকে দ্বিতীয় মামলায় আশরাফুল আলমের বিরুদ্ধে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৭ লাখ ৯২ হাজার ৬৩ টাকার সম্পদ গোপন এবং ২৩ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ