1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

চট্টগ্রামে এনসিপি ও অঙ্গসংগঠনের হাদীর খুনীদের দ্রুত গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে মশাল মিছিল।

আ‌মিনুল হক রিপন , চট্টগ্রামঃ
  • Update Time : Sunday, December 21, 2025,
  • 65 Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি,জাতীয় শ্রমিক শক্তি, জাতীয় ছাত্রশক্তি।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ২নং গেইটস্থ বিপ্লব উদ্যান থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর জিইসি মোড় প্রদক্ষিণ করে আবারও বিল্পব উদ্যানে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা। এ সময় হাদি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

 

এসময় নেতাকর্মীরা বলেন, ‘হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্নমত দমন ও রাজনৈতিক কণ্ঠরোধের ধারাবাহিকতারই অংশ এই হত্যাকাণ্ড। দিনদুপুরে খুনিরা গুলি করে কীভাবে পালিয়ে গেল? এক সপ্তাহ পার হয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। তা না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এটি শুধু একজন ব্যক্তির হত্যাকাণ্ড নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই হত্যার বিচার না হলে তরুণ সমাজ রাজপথে আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম মানিক,জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সরোয়ার কামাল, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক টিপু সুলতান, সদস্য তানজিদ রহমান, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য আমির হোসেন, এনসিপি চট্টগ্রাম ১১ মনোনীত প্রার্থী আজাদ দোভাষ, এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী সাজ্জাদ হোসেন, উত্তরের যুগ্ম সমন্বয়কারী একরামুল হক, ছাত্রশক্তি চট্টগ্রাম মহানগর এর সংগঠক সালমান শামিম ও তাওহীদ আলিফ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ