1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ডিমলায় আগ্রাসন ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি

মোহাম্মদ আলী সানু বিশেষ প্রতিনিধি:
  • Update Time : Saturday, December 20, 2025,
  • 54 Time View

ভারতীয় আধিপত্যবাদ ও ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং বলিষ্ঠ কণ্ঠে শহীদ ওসমান হাদি ভাইসহ নির্যাতিত মুসলিমদের সম্মানে ডিমলায় এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আগ্রাসনের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিও জানানো হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিমলা বিজয় চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচিটি শুরু হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা আগ্রাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নির্যাতিত মানুষের পক্ষে প্রতিবাদী অবস্থান তুলে ধরেন।

বিক্ষোভ মিছিল শেষে পুনরায় ডিমলা বিজয় চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে মুসলমানদের ওপর চালানো নির্যাতন ও হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। এ ধরনের আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা জরুরি।

তারা আরও বলেন, নিরীহ মানুষের রক্তের দায় এড়ানো যাবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ