1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

দিনাজপুরে নতুনপাড়া যুব সমাজের উদ্যোগে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি (দিনাজপুর):
  • Update Time : Wednesday, December 17, 2025,
  • 93 Time View

দিনাজপুরের নতুনপাড়া এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে নতুনপাড়া যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী কমিটি গঠন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান হিটলারের পৃষ্ঠপোষকতায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসমাঈল খান জন্স, সভাপতি, ৬ নং ওয়ার্ড পৌর বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল দিনাজপুর; হেলাল ইসলাম, আহ্বায়ক, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, দিনাজপুর পৌর শাখা; মোছাঃ পারুল বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক, দিনাজপুর জেলা মহিলা দল; নিজামুদ্দিন রাসেল, দপ্তর সম্পাদক, দিনাজপুর জেলা প্রচার দল; দুলাল ইসলাম ও মোঃ আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবক।
অনুষ্ঠানে নতুনপাড়া যুব সমাজ এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সকলকে সচেতন করার লক্ষ্যে একটি মাদকবিরোধী কমিটি গঠন করে।
জুনিয়র ফ্রেন্ডস গ্রুপ, নতুনপাড়া (বড়বন্দর)-এর আয়োজনে উপস্থিত সদস্যরা ছিলেন মামুন, রাজু, নুর, তন্ময়, জীম, সালমান, রেজা, সাইফুল, সিয়াম, আশিক ও হ্মতু।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ