গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে দিলারটেক সাউতুল হেরা ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর ২০২৫ ইং) সকাল থেকে শুরু করে সন্ধা পর্যন্ত চলে দিলার টেক সাউতুল হেরা ইসলামিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতা ও দোয়া মাহফিল এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে দিলারটেক সাউতুল হেরা ইসলামিয়া মাদ্রাসার সভাপতি কাজী ফাইজুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের মোহতামিম মুফতি জাহিদুল ইসলাম, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য কাজী মাসুদ সহ ৩৯ নং ওয়ার্ড যুব সমাজের সকল নেতৃবৃন্দ।