1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ব্যতিক্রমী এক সমাজসেবক সাদা মনের মানুষ সৈয়দ আব্দুল লতিফ

প্রাণের বাংলাদেশ ডেস্ক:
  • Update Time : Wednesday, December 10, 2025,
  • 66 Time View

ব্যতিক্রমী এক সমাজসেবক সাদা মনের মানুষ সৈয়দ আব্দুল লতিফ

প্রাণের বাংলাদেশ ডেস্ক:

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ চিরন্তন এই বাণী শোনা যায় প্রায়। কিন্তু এর মর্মবাণী ধারণ করেন খুব কম সংখ্যক মানুষই। একটা সময় দানবীর, সমাজসেবী মানুষের উৎসাহে, অর্থায়নেই এগিয়ে যেতো একেকটি গ্রাম, মহল্লা কিংবা অঞ্চল। কিন্তু মানুষের কর্মব্যস্ততা, অর্থের প্রতি অতিরিক্ত লিপ্সা এখন দূরে ঠেলে দিয়েছে মানবিক কর্মকান্ড থেকে। তারপরও নানা সময় অনেকেই সমাজের, মানুষের কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসেন নিজ থেকেই।
এমনই একজন কৃতী সন্তান সৈয়দ আব্দুল লতিফ । কোন পদ-পদবীতে না থেকেই কাজ করে যাচ্ছেন এলাকার মানুষের কল্যাণে। রাস্তাঘাট নির্মাণ, অসুস্থদের সেবাদান, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা, অসহায় পরিবারে ভ্যান ও সেলাই মেশিন প্রদান এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, বজ্রপাত রোধে গ্রামের রাস্তার দুই পাশে তালের আঁটি (বীজ) রোপণ, পাখির অভয়াশ্রমের জন্য গাছে মাটির ছোট কলস টাঙানো, পুকুর বানিয়ে সেখানে মাছ খাওয়ার ব্যবস্থা এবং পাখিদের খাবার দেওয়ার মতো বেশ কিছু কাজে
শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ, অসহায়-দুঃস্থদের পাশে দাঁড়িয়ে দুঃখ-কষ্টের ভাগিদার হওয়ার চেষ্টা করছেন তিনি।
তার এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, সৈয়দ আব্দুল লতিফ তার নিজ গ্রামের দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করছেন। এবং গরীব ছাত্রদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করছেন। উচ্চ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাচ্ছেন। গ্রীষ্ম-বর্ষা কিংবা শীত যে সময়ই ওই এলাকার রাস্তা-ঘাটের ক্ষতি হলে, মানুষের চলাচলের অনুপযোগী হলে নিজ খরচেই ইট,বালু, খোয়া কিনে তা মেরামতের ব্যবস্থা করছেন।
শীতের রাতে মানুষ যেখানে যবুথবু সেই পরিস্থিতিতে কম্বল নিয়ে ছুটছেন গরীব অসহায় পরিবারের মাঝে। খোলা আকাশের নিচে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে শীত নিবারন করার চেষ্টা করছেন তিনি।
গ্রামের কোন দুঃস্থ মানুষ, অসুস্থ রোগীও আর্থিক সমস্যায় পড়লে ছুটে আসেন সায়েদ আলীর কাছে, তিনিও তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার সাধ্যমত। তার এসব সামাজিক কাজের জন্য তিনি ইতোমধ্যে সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন।
সৈয়দ আব্দুল লতিফ দৈনিক আমার প্রাণের বাংলাদেশের একান্ত সাক্ষাৎকারে বলেন, তার স্বপ্ন দেশ ও জাতির কল্যাণে কাজ করা। যতদিন বেঁচে থাকবো ততোদিন সমাজসেবা ও পরিবেশ রক্ষায় কাজ করে যেতে চাই। সমাজে শুধু একজন হলে সমাজ পরিবর্তন হবেনা। পরিবেশ ও মানুষের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সামাজিক কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ