মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

জীবনের হিসাবের খাতা’টা ছোট নয়। বে’হিসাবী এই আমি কোনদিন হিসাব করে পথ চলিনি। মাঝে মাঝে মনে হয় আমার’ও একটু হিসাব করে পথ চলা’টা উচিৎ ছিলো।
প্রতিটি মানুষের জীবনে কোন না কোন ঘটনা থাকে যেটা’কে আমরা ভুল করে হোক বা ইচ্ছা করে হোক “গল্প” বলে থাকি।
আমার জীবনে খুব বেশি ঘটনা না থাকলে’ও নেহায়েত কম নেই। আমার জীবনের গল্পটা ছোট নয়…..অনেক বড়। একটা গল্পের মেয়াদকাল প্রায় দশ বছর। আসলে এটা’কে গল্প বলা’টা ভুল হচ্ছে এটা আমার সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা।
গল্প বলুন বা ঘটনা’ই বলুন কোন কিছু’ই পরিকল্পনা করে হয় না। মানুষের জীবনের সাথে ঘটনা বা গল্প গুলো বেশিরভাগ’ই হুটহাট করে’ই হয়ে থাকে।
গল্প বা জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা গুলো পরিস্কার ভাবে বলা বা বুঝানো সম্ভব নয়। সবার’ই নিজ নিজ অবস্থান থেকে বুঝে নিতে হয়। প্রতিটি গল্প থেকে কিছু শিক্ষনীয় বিষয় থাকে সেটা থেকে শিক্ষা নিয়ে পথ চলতে হয়।
কারো জন্য’ই জীবন থেমে থাকে না এটা যে’রকম সত্য। আবার জীবন আগের মতো চলতে’ও পারে না। অনেক কিছু’ই এলোমেলো বা লণ্ডভণ্ড হয়ে যায় এটা’ও সত্য।
লণ্ডভণ্ড এলোমেলো জীবন মানে’ই পুরাতন যন্ত্রপাতির মতো ঠিক মতো কাজ করে না। ঠুকিয়ে ঠুকিয়ে অবশিষ্ট জীবনের দিন গুলো পাড় করে দেয় আর এটা’ই চরম বাস্তবতা।
আমি’ও এর ব্যতিক্রম নই।