মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সারাদেশের মতোই নীলফামারীর ডিমলা উপজেলায় টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম জোরদারভাবে চলছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) এর আওতায় স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সহযোগিতায় মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নাউতারা নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন রাজা সহ উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ ফাতিনুর বানু, মোঃ আমিনুর রহমান, মোছাঃ আয়েশা সিদ্দিকা আক্তার, মোছাঃ উম্মে আল্লামা ইয়ামিন আল মুন্তাজারি ইমু, আব্দুস সাত্তার ও মোছাঃ সাহিদা কাশেম।
টিকা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য সহকারী ভবেন্দ্রনাথ দাস এবং এফডব্লিউএ মোছাঃ ফাহিমা বেগম।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাশেদুজ্জামান রাশেদ টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব সম্পর্কে বলেন—
“টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। এই টিকার মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং টাইফয়েড সংক্রমণ অনেকাংশে কমে যাবে।”
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে টিকা প্রদান কার্যক্রমটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।