1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন- মাসুদ সাঈদী

আল-আমিন হোসাইন
  • Update Time : Sunday, October 26, 2025,
  • 85 Time View

পিরোজপুর-১ (পিরোজপুর সদর – নাজিরপুর ও জিয়ানগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন।

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে।

এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।
শনিবার (২৫ অক্টোবরবাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে — নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে।

এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।
মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে— যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ