1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

শেখ সাফা স্পোর্টিং আটিগাঁও আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত

শেখ মোঃ লিখন 
  • Update Time : Friday, October 24, 2025,
  • 92 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও যাত্রিক ক্লাব খেলার মাঠে শেখ সাফা স্পোর্টিং আটিগাঁও আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডেনি স্পোর্টিং ক্লাব, শ্রীনগর বনাম হাট-ভোগদিয়া তরুণ সংঘ। খেলার শুরু থেকেই উভয় দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে, যা মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মাতিয়ে তোলে। নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে।

রোমাঞ্চকর টাইব্রেকারে ডেনি স্পোর্টিং ক্লাব, শ্রীনগর ৩-১ গোলে হাট-ভোগদিয়া তরুণ সংঘকে পরাজিত করে ফাইনালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া। সভাপতিত্ব করেন হানিফ হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সাখাওয়াত হোসেন রিংকু মাস্টার ও দেলওয়া বেপারী।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ মাইনুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন,

“এমন সুন্দর আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে, যা সমাজ থেকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড দূর করতে সাহায্য করবে। আমি আয়োজকদের এমন উদ্যোগকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

বিশেষ অতিথি সাখাওয়াত হোসেন রিংকু মাস্টার বলেন,

“খেলাধুলা আমাদের তরুণদের সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দেয়। এ ধরনের আয়োজন তরুণ সমাজের ইতিবাচক বিকাশে বড় ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মিথুন শিকদার, উজ্জ্বল শেখ, খোকন আকন, নাছির শেখ, বান্টি শিকদার, মিহির ডাক্তার, শাকিল শেখ, মেরিন ডাক্তার, রোমান মৃধা, বাঁধন মোল্লা প্রমুখ।
পরিচালনায় ছিলেন শেখ মোহাম্মদ লিখন, মোঃ মমিন ডাক্তার, আশিক শেখ, অপূর্ব ডাক্তার, অম্তু মোল্লা, লিখন ঢালী, আব্দুল কাদির হাওলাদার, সাব্বির রহমান, আব্দুল্লাহ হাওলাদার, রামিম দেওয়ান, সোয়াদ বেপারী প্রমুখ।

ধারাভাষ্যকার ছিলেন জাকির হোসেন এলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিক মেলামাইন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ