মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট নারায়ণগঞ্জ গড়ার পরিকল্পনায় মাসুদুজ্জামান মাসুদ

এসে এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

তরুণদের চোখেই আমরা দেখতে চাই আগামীর নতুন নারায়ণগঞ্জ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা মিলনায়তনে এক উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেনারেশন-জেড বা জেন-জি প্রজন্মের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “তারুণ্যের ভাবনায় নতুন নারায়ণগঞ্জ” শীর্ষক এই ব্যতিক্রমী আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বিএনপির অন্যতম নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

সভায় তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মাসুদুজ্জামান মাসুদ নারায়ণগঞ্জের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, তারুণ্যকে ঘিরে অপার সম্ভাবনা এবং সমসাময়িক সংকট মোকাবেলায় তাঁর সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, “তরুণরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ তারা মাদক, কিশোর গ্যাং, বেকারত্ব ও হতাশায় জর্জরিত। আমি এমন একটি মাদকমুক্ত, কর্মমুখী ও সৃজনশীল তরুণ সমাজ গড়ে তুলতে চাই, যারা আগামী দিনে নারায়ণগঞ্জের নেতৃত্ব দেবে।”

নারায়ণগঞ্জকে আধুনিক শিক্ষা, কর্মসংস্থান ও সংস্কৃতির কেন্দ্রে রূপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি একাধিক যুগান্তকারী উদ্যোগের কথা ঘোষণা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ স্থাপন, একটি সমন্বিত নারায়ণগঞ্জ হেলথ কার্ড চালু, ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরণ এবং একটি স্মার্ট সিটি পরিকল্পনা বাস্তবায়ন। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেফ জোন ও হেল্পলাইন চালুর ঘোষণাও দেন তিনি।

যোগাযোগ ও পরিবেশ উন্নয়নেও তাঁর পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন মাসুদুজ্জামান মাসুদ। তিনি নদীপথ পুনরুদ্ধার ও নদীভিত্তিক পর্যটন শিল্পের বিকাশ, মেট্রোরেল এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা, ডাবল রেললাইন স্থাপন এবং শিল্পবাহী যানবাহনের জন্য পৃথক রুট বাস্তবায়নের উপর জোর দেন। এছাড়াও, প্রতিটি থানায় সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগার স্থাপনের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ তৈরির অঙ্গীকার করেন তিনি।

মাসুদুজ্জামান মাসুদ আরও বলেন, “শুধু ভৌত উন্নয়ন নয়, আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা বজায় রেখে একটি বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে। এটাই হবে আমাদের তরুণদের জন্য গর্বের শহর, যেখানে প্রতিটি নাগরিক মাথা উঁচু করে বাঁচতে পারবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিবি মরিয়ম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মিজানুর রহমান, শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মি. এরশাদ উল্লাহ, জুলাই আন্দোলনে চোখ হারানো বীর যোদ্ধা মো. মাহবুব আলম এবং দলিত নারী উন্নয়ন সংস্থার সভাপতি সনু রানী দাস। রাজনৈতিক অঙ্গন থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তরুণদের সরাসরি মতামত ও প্রশ্নের ভিত্তিতে গড়ে ওঠা এই ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত ছাত্রছাত্রীরা উষ্ণভাবে স্বাগত জানায় এবং আগামীর নারায়ণগঞ্জ গঠনে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে। এই সভা নারায়ণগঞ্জের তরুণ সমাজের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছে, যা আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *