মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মতলব দক্ষিণে আলু নিয়ে বিপাকে কৃষক ও ব্যবসায়ী

মোজাহিদুল ইসলাম / ৮২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

আলুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন মতলব দক্ষিণ উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে মজুত করা আলু এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৬ থেকে ২০ টাকায়। অথচ গত বছর একই সময়ে দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। মৌসুমের শেষ ভাগেও দাম না বাড়ায় আশাভঙ্গ হয়েছে চাষিদের। একই সঙ্গে হিমাগার মালিকরাও পড়েছেন দুশ্চিন্তায়। কারণ অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু নেওয়ার আগ্রহ দেখাচ্ছেন না।

কৃষকদের হিসাবে, মাঠে আলু উৎপাদন ও হিমাগারের নেওয়া পর্যন্ত কেজিপ্রতি খরচ পড়ছে ১৮ থেকে ২০ টাকা। হিমাগারে রাখা, বস্তা, ভাড়া ও অন্যান্য খরচ যোগ করে এ খরচ দাঁড়াচ্ছে ২৫ থেকে ২৮ টাকার বেশি। আর বর্তমানে হিমাগারেই কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে আট টাকা থেকে সাড়ে ৮ টাকা।

উপজেলার মার্শাল অ্যান্ড মমতা কোল্ড স্টোরেজ এবং মার্চেন্ডাইজ কোল্ড স্টোরেজ ঘুরে দেখা গেছে, সেখানে খুব একটা কর্মব্যস্ততা নেই। শেডগুলো ফাঁকা, আর টুকটাক কেনাবেচা হলেও বাজারে আলুর চাহিদা নেই বললেই চলে। উভয় কোল্ড স্টোরেজের প্রতিটির ধারণ ক্ষমতা দুই লক্ষ বস্তা। কিন্তু বর্তমানে মার্শাল অ্যান্ড মমতা কোল্ড স্টোরেজে এক লক্ষ ৭৪ হাজার এবং মার্চেন্ডাইজ কোল স্টোরে এক লক্ষ ৭৩ হাজার বস্তা মজুদ রয়েছে।

এ বিষয়ে মার্শাল এন্ড মমতা কোল্ড স্টোরেজের ম্যানেজার জিয়াউর রহমান বলেন, গত বছর আলুর দাম ভালো হওয়ায় এবার অনেকেই আলু চাষ করেছেন। কিন্তু বর্তমানে আলুর দাম পড়ে যাওয়ার কারণে কৃষকরা হিমাগার থেকে আলু নিচ্ছেন না। আলু না নেওয়ার কারণে আমরাও ক্ষতির সম্মুখীন হচ্ছি। শেষ পর্যন্ত হিমাগার খালি করতে আলুগুলো ফেলে দিতে হবে। এতেও শ্রমিকের খরচ যুক্ত হবে।

হিমাগার থেকে আলু নেওয়ার জন্য আসা কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, ৫০ কেজির আলুর বস্তা হিমাগার থেকে বের করে শেডে রেখে বাছাই করলে পাঁচ থেকে দশ কেজি নষ্ট হয়। সেই হিসেবে ৫০ কেজির আলুর বস্তা হয়ে যায় ৪০ কেজি। এতে হিমাগারের ভাড়া ও মাঠ থেকে হিমাগার পর্যন্ত আলু স্টোরেজ করা পর্যন্ত কেজি প্রতি খরচ ৩০ টাকা হলেও এখন দাম ৮ টাকা। হিমাগার থেকে আলু বের করতে হলে যে দামে এখন আলু বিক্রি হচ্ছে সেটাই চলে যাবে হিমাগার ভাড়ায়। কৃষকরা জানান তারা এসেছেন বাড়িতে খাওয়ার জন্য আলু নিতে।

মতলব পৌর এলাকার উত্তর উদ্দমদী গ্রামের কৃষক শরীফ বলেন, ‘এক কেজি আলু তুলতে আমার খরচ হচ্ছে ২০ টাকা। বস্তা, গাড়ি ভাড়া মিলিয়ে খরচ দাঁড়াচ্ছে ৩০ টাকা। অথচ বিক্রি হচ্ছে ৮ টাকা।’

মতলব বাজারের আলু ব্যবসায়ী আলা উদ্দিন খান জানান, বাজারে আলুর ক্রেতা নেই। দামও মিলছে না। তিনি বলেন, ‘মৌসুমের শেষ ভাগে আলু বিক্রি হবে ভেবেছিলাম, কিন্তু এখন হিমাগারে ২০ হাজার বস্তা আলু আটকে আছে। দাম না থাকায় বিক্রি করতে পারছি না।’

হিমাগার মালিকরা আশঙ্কা করছেন, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নতুন আলুর চাষ শুরু হলে ৬০ দিনের মধ্যে তা বাজারে উঠবে। তখন পুরোনো আলু বিক্রি হওয়াই কঠিন হয়ে পড়বে। তাদের হিসাব অনুযায়ী, এ বছর শেষে ৫০ থেকে ৬৫ শতাংশ আলু হিমাগারেই পড়ে থাকবে। বারবার তাগাদা দিলেও কৃষক-ব্যবসায়ীরা লোকসানের ভয়ে আলু তুলতে আসছেন না।

উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল বলেন, গতবছর উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ২৩২৫ সেক্টর। কিন্তু চাষ হয়েছে ২৪৫০ সেক্টর জমিতে। বর্তমানে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছে। তাই আমরা মাঠপর্যায়ে কৃষকদের পরিকল্পিতভাবে চাষাবাদের পরামর্শ দিচ্ছি

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *