মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সুব্রত চন্দ্র দাস :
বিশ্ব ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে নিরীহ নিরস্ত্র টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে তাবলীগী সাথীদের উপর সা’দ বাহিনীর নির্মম হামলায় খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন ওলামা পরিষদ ও তৌহিদী জনতা।
শুক্রবার (১০ই জানুয়ারি ) বাদ জুমা মিছিলটি পূবাইল মিরের বাজার চোরাস্তা এলাকা থেকে তালটিয়া হয়ে পুনরায় মিরের বাজার চোরাস্তায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেন ওলামা পরিষদ তৌহিদী জনতা।
এসময় তারা সা’দ পন্থী তাবলীগ সর্মথকদের সকল কার্যক্রম বন্ধ এবং ইজতেমায় হামলায় নিহতদের খুনের দোষীদের ফাঁসির দাবি করেন। এছাড়াও তারা সা’ দ পন্থীদের পূবাইলে অবাঞ্ছিত এবং কোন স্থানেই তাদের কোন কার্যক্রম করতে দেওয়া হবেনা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ও মোনাজাত পরিচালনা করেন পূবাইল থানা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাঃ সাইদুল হক।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে পূবাইল থানা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, তৌহিদী জনতা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী এবং তাবলীগকের মুরব্বী গণ অংশগ্রহণ করেন।
বিক্ষোভটি পরিচালনা করেন মুফতি মাওলানা মাহাদি হাসান সিরাজী নেতা পূবাইল থানা ওলামা পরিষদ ।