মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা, অগ্নিনির্বাপণ মহড়া এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে — “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ।”
দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শওকত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরেন্দ্র নাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
পরে উপজেলা মাঠে ফায়ার সার্ভিসের একটি অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি নিরসন ও আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “দুর্যোগ মোকাবিলায় সকলের সমন্বিত উদ্যোগই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে।