মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে সকালে অনন্যা ইসলাম যুথি নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে স্থানীয়রা ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত পুকুরে মরদেহ দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
নিহত অনন্যা ইসলাম যুথি (৩০) কুষ্টিয়া শহরের পেয়ারা তলা এলাকার মৃত নুরুল ইসলাম বাচ্চুর মেয়ে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালের পুকুরে এক নারীর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ৯টা ৪৫মিনিটের দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠিয়েছে৷ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হাসপাতালের পুকুর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।