মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

এস এম রাজ্জাক পিন্টু :
বিগত দিনে ইফতার অনুষ্ঠানও করতে দেয়নি হাসিনার সরকার এমনকি বন্যাদুর্গতদের পাশে থেকে ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনও করতে পারিনি বিএনপি অথবা অঙ্গ সহযোগী সংগঠন এর কোন নেতৃবৃন্দ, বিগত ১৬/১৭ বছর নিজ বাড়িতেও আসতে পারেনি জাতিয়তাবাদি দলের কোন নেতা কর্মী। বিএনপির কোন লোকজনকে দেখলেই ফ্যাসিস্ট হাসিনার লালিত ক্যাডার অথবা পুলিশ দিয়ে খুন, গুমসহ মিথ্যা হয়রানি মুলক মামলায় জড়াতো। বেসরকারি প্রতিষ্ঠান প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে বরিশাল সদর উপজেলার কাশিপুর চৌরাস্তায় বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র ও রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ উপরোক্ত কথা তুলে ধরেন। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় কাশিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আঃ হক সিকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুলাইমান তারিক,মিলন