মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

আমি কন্যা শিশু-স্বপ্নে গড়ি,সাহসে লড়ি,দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১.৩০ ঘটিকায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বরণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বর এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার সহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকতা,প্রতিনিধি,নারী সমাজিক সংগঠনের নেত্রী বৃন্দ,বিভিন্ন স্কুলের নারী শিশু শিক্ষারথী,নানান শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করে কন্যা শিশুদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে মহিলা বিষয়ক কর্মকতা মোঃ আবদুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন,সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেওয়া হয়। দেশের ৬২ শতাংশ নারীরা বিশ্বাস করেন,সন্তান ছেলে হলে পরিবারে তাঁদের মর্যাদা বাড়ে ৫৮ শতাংশ নারীর মতে,মেয়েসন্তান জন্মালে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন খুশি হয় না। এমন অবস্থায় আজ দেশে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস। উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর এর পরিবর্তে ৮ অক্টোবর জাতীয় কণ্যাশিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন জেলা ও উপজেলা দপ্তর সমুহে নির্দেশনা প্রদান করে