মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে বিভিন্ন প্রশাসনিক কাজে সেবা নিতে আসা শরনার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, সার্টিফিকেট পুনঃনবায়ন ও নথিপত্র সংশোধনের মতো কাজ করতে এসে তারা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছেন, অথচ সহায়তা পেতে পারছেন না।
অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তারা প্রয়োজনীয় নির্দেশনা না দিয়ে আবেদনকারীদের এক কক্ষ থেকে অন্য কক্ষে পাঠাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “দৈনিক প্রচুর সংখ্যক আবেদন আসায় সবার কাজ দ্রুত করা সম্ভব হয় না। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
ভোগান্তিতে পড়া শরনার্থীরা দ্রুত ডিজিটাল সেবা চালুর দাবি জানিয়েছেন, যাতে অনলাইনের মাধ্যমে আবেদন ও কাগজ যাচাইয়ের সুযোগ তৈরি হয়।