মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

গাজীপুরে কারখানা সমূহে ভয় ও ত্রাসের অপর নাম মোহাম্মদ আলী

গাজীপুর প্রতিনিধি : / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি :

কিছুদিন যাবত সামাজিক মাধ্যমে একটি প্রবাদ বেশ আলোড়ন সুষ্টি করেছে “আগে একদল করেছে, এখন অন্য দল করছে ”এই প্রবাদটিকে পিছনে পেলে নিজের আধিপত্য ও সাম্রাজ্য ধরে রেখেছেন মোহাম্মদ আলী। যিনি স্বৈরাচার আমলে ও ছিলেন প্রচন্ড প্রতাপশালী, হয়ে উঠে ছিলেন গাজীপুর মহানগরীর গাছা এলাকার ঝুট কিং। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে কে এই মোহাম্মদ আলী।

অনুসন্ধান ও স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে জানা যায়, মোহাম্মদ আলী জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন যাবত গাছা মেট্রো থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরীর ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। জাতীয়তাবাদের রাজনীতিতে জড়িত থাকলেও ছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অত্যান্ত বিশ্বস্ত। জাহাঙ্গীরের ছত্র ছায়ায় নিয়ন্ত্রন করতেন গাছার এলাকার ফ্যাক্টরীর ঝুট। সাবেক মেয়রের আশীর্বাদে আওয়ামী আমলেও ছিলেন বহাল তবিয়তে। অনেকেই এখন থাকে আ.লীবাজদ (আ.লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা) মোহাম্মদ আলী নামে চিনেন।

স্বৈরাচারদের মিত্রদের সাথে স্বক্ষতা বজায় ও কৃতজ্ঞতা প্রকাশে অবতীর্ণ হয়েছেন মহানায়ক হিসেবে। ৫ আগষ্টের পরেও ভুলতে পারেননি পুরনো মিত্রদের। ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে নগরীর সাইনবোর্ড এলাকায় একাধিকবার ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীদের নিয়ে দলবদ্ধভাবে মোটর সাইকেলে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন ফ্যাক্টরীর গেইটে উচ্চ শব্দে হর্ণ বাজিয়ে, মহড়া দিয়ে ভয়-ভীতি দেখানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে।

পূর্বের মতো এখনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আ.লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কোট কৌশলে ঝুট নিয়ন্ত্রণ ও কারখানা সমূহে ভয় সৃষ্টি করে, আ’লীগ নেতাকর্মীদের পৃষ্ঠপোষক হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার। তার এমন কর্মকান্ডে এলাকার শিশু-কিশোর থেকে মহিলা ও সাধারণ মানুষের মাঝে ভয় ও আতংকের নাম হয়ে উঠেছেন তিনি। রাস্তায় চলাচল করতে আতংকের মধ্যে থাকতে হয় বলে জানিয়েছেন একাধিক সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক গাছা থানার এক বিএনপি নেতা বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর মোহাম্মদ আলী দলের নির্দেশনা উপেক্ষা করে দলের আদর্শ পরিপন্তী ও সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিলেন। বিষয়টি আমি জানার পর থাকে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক ও তারণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনার দোহাই দিয়ে এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে বললে, সে ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে আমাকে হত্যার উদ্ধেশ্যে গুলি ছুড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে আরো বেশি ক্ষিপ্ত হয়ে সে সময় আরো বেশ কয়েকটি গুলি করে। আমি অল্পের জন্য প্রাণে বেচে যাই।

এলাকাবাসী আরো জানান, পারিবারিক বিরোধের জের দরে মোহাম্মদ আলী তার মা রুপবান বেগম (৬৫) ও ছোট ভাই জামাল (৩৫) মামা আবুল হোসেন কে কুপিয়ে আহত করেছেন। তার বাহিনীর সদস্যরা এলাকার এক শ্রমজীবি কাঁলা চান (৫৫) কে কুপিয়ে গুরুতর আহত করলে পরবর্তী সময়ে এলাকাবাসী শহিদ তাজ উদ্দিন হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আক্ষেপ করে এলাকাবাসী বলেন, যে নেতা ক্ষোভের জেরে নিজের মা, ভাই, মামাকে কুপিয়ে আহত করতে পারে তার কাছে দল ও দলের আদর্শ নিরাপদ না।

বিগত সাড়ে পনের বছরের ধারাবাহিকতায় গত সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাইনবোর্ড এলাকার বিভিন্ন শিল্প-কারখানার সামনে কিশোর গ্যাং, আ.লীগের বিভিন্ন নেতা কর্মীদের নিয়ে শোডাউন করেন মোহাম্মদ আলী ও তার সহযোগীরা। এতে ওই এলাকায় ভীতিকর থমথমে অবস্থার সৃষ্টি হলে প্রাণ ভয়ে পথচারি ও দোকানীরা দোকান বন্ধ করে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয় বলে দাবি করেন অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী আরো জানায়, মোহাম্মদ আলী ও হাফিজের নেতৃত্বে গত কয়েকদিন যাবত ইন্টারস্টপ, নর্প ও রিয়াজ গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে চিহ্নিত ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি করে আসছেন। যার কারণে উক্ত ফ্যাক্টরী সমূহে শ্রমিকদের মাঝে ভীতি তৈরি হওয়ায় অনেকেই কাজে আসতে ভয় পাচ্ছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে, তিনি অভিযোগ অস্কীকার করেন করে বলেন, “প্রতিপক্ষ গাছা থানা বিএনপির কিছু নেতা আমার ব্যবসা বাণিজ্য দখলে নিতে এর আগেও আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে মহড়া দিয়েছে। সোমবারও তাদের মহড়া দেয়ার সংবাদ পাই। এর প্রেক্ষিতে প্রতিপক্ষের মহড়া বানচাল করতেই আমরা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাঠে সড়ব ছিলাম। তিনি বলেন আওয়ামীলীগ সরকারের আমলে আমি সবচেয়ে মামলা হামলার শিকার হয়েছি।”

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার মুঠোফোনে বলেন, “দলীয় সিদ্ধান্ত মোতাবেক মহড়া দেওয়া সম্পূর্ন নিষেধ রয়েছে। এমন অভিযোগ প্রমানিত হলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *