মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

আল মামুন দেওয়ান :
রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী উত্তরা এলাকায় বসবাসরত ঈশ্বরগঞ্জ উপজেলার সুধীজনদের উপস্থিতিতে জনাব এবি সিদ্দিক সাহেবের সভাপতিত্বে জনকল্যাণমুখী সংগঠন “উত্তরাস্ত ঈশ্বরগঞ্জ ফোরাম” আত্মপ্রকাশ করে। উক্ত সংগঠনের নবনির্বাচিত মো: মজিবুর রহমান সভাপতি এবং মো: এনামুল হক ভুঞা সাধারণ সম্পাদক করে সহ ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, এডভোকেট ড আওরঙ্গজেব বেলাল, প্রিন্সিপাল মনজুরুল হক, জিয়াউল্লাহ খান ও প্রিন্সিপাল মিজবাহ উদ্দীন প্রমুখ।