মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

এম. হাসান (বিপু-শেখ) :
গত শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিক্সা চালক আন্দোলন গাজীপুর মহানগর এর টঙ্গী পূর্ব থানার আহ্বায়ক কমিটির অনুমোদন সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গীর পূর্ব থানা কমিটির আহ্বায়ক মোঃ সামীম ইকবাল ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটির আয়োজন করেন।
উক্ত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান,ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিক্সা চালক আন্দোলন কেন্দ্রীয় কমিটির মোঃ আল-মামুন, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিক্সা চালক আন্দোলন গাজীপুরের আহ্বায়ক মোঃ মোমিন হোসেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিক্সা চালক আন্দোলন গাজীপুরের সদস্য সচিব মোঃ সফিকুর রহমান। উপস্থিত ছিলেন সাংবাদিক এম. হাসান (বিপু-শেখ)।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটো রিক্সা চালক আন্দোলন গাজীপুর মহানগর এর যুগ্ম-আহ্বায়ক মোঃ বাদশা সরদার। এসময় তারা বহু দিগনির্দেশনা মুলক বক্তব্য দেন। আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত সভাপতি আল-মমুন।