মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বহুমুখী প্রতিভার অধিকারী শিক্ষক রৌসন আখতার আমাদের গর্ব

আব্দুল্লাহ আল মামুন : / ২২৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

আব্দুল্লাহ আল মামুন :

ইতিহাস ঐতিহ্যে অনন্য চট্টগ্রাম জেলার সবুজ শ্যামল প্রকৃতিতে ঘেরা সমুদ্রের তীরবর্তী হালিশহর। বর্তমানে কিছুটা উন্নয়নের ছোঁয়া লাগলেও চরাঞ্চলে অবস্থিত তৎকালীন এই গ্রামের রাস্তাঘাটের বেহাল দশা থেকে শুরু করে ছিলনা মানসম্মত কোন শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গম এই গ্রামের সবুজ চত্বর থেকে বেড়ে উঠা এক অদম্য তারকার নাম রৌসন আখতার। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও শান্ত প্রকৃতির। শত বাধা ও প্রতিকূলতাকে জয় করে জীবন সংগ্রামের স্রোতে এগিয়ে যাওয়ার অদম্য স্পৃহা সবসময় মনে-প্রাণে লালন করেছিলেন। তিনি চট্টগ্রামে অবস্থিত প্রাণহরি আমিন একাডেমিতে শিক্ষক হিসেবে দীর্ঘদিন কর্তব্যরত থেকে। ধীরে ধীরে তার প্রতিভা এবং সততাকে সকলকে মুগ্ধ করে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দায়িত্বে থাকার পর বর্তমানে এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সার্বিক বিষয়ে শিক্ষক রৌসন আখতারের সাথে কথা হলে তিনি দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, আমি যে গ্রাম থেকে বড় হয়েছি সেটি দুর্গম ও সুযোগ সুবিধা বঞ্চিত একটি গ্রাম। কিন্তু ছোটবেলা থেকেই আমার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল। তাই নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আমি এ পর্যায়ে এসেছি। এক্ষেত্রে আমার মা-বাবার দোয়া ও আশীর্বাদ ছিল সবচেয়ে বড় শক্তি। কর্মজীবনে শিক্ষকতা পেশায় আসতে চাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল শিক্ষক হওয়া। এমনকি আমার দ্বিতীয়বার পূনর্জন্ম হলেও বলব আমি শিক্ষক হতে চাই। কারণ শিক্ষকতা এমন একটি প্লাটফর্ম যেখানে সরাসরি তরুণ প্রজন্মকে সঠিক গাইডলাইন দেওয়া যায়। আমার দেওয়া উপদেশ, পরামর্শ ও সার্বিক সহযোগিতায় অনুপ্রাণিত হয়ে যদি একজন শিক্ষার্থীর জীবনেও প্রত্যাশিত পরিবর্তন ঘটে তখন আমি মনে করব একজন শিক্ষক হিসেবে এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা। এমনকি আমি খুব আনন্দ অনুভব করি যখন শুনি আমার ছাত্র-ছাত্রীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সফলতার সোনালি মালা পড়ে এগিয়ে যাচ্ছে। আর ছাত্র-শিক্ষকের সুমধুর সম্পর্কই পারে একটি জাতিকে বদলে দিতে। তরুণ প্রজন্মকে নিয়ে শিক্ষক রৌসন আখতারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, আজকের তরুণেরাই আগামী দিনের ভবিষ্যত। তোমরা সুশিক্ষা অর্জন কর। তোমরা সবসময় মা বাবাকে শ্রদ্ধা করবে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জন কর। সকল প্রকার মাদক, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে। মনে রাখবে তোমরা যারা তরুণ তারাই আগামীর সমাজ, নগর ও সভ্যতা বিনির্মাণের কারিগর। শিক্ষক রৌসন আখতারের ব্যাপারে বেশ কয়েকজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাইলে তারা বলেন, সত্যি কথা বলতে গেলে তার ক্লাসগুলো ছিল আমাদের কাছে অসাধারণ ও অতুলনীয়। ম্যাডামের ক্লাস একদিন মিস হয়ে গেলে মনে হয় জীবনের অনেক কিছুই মিস করে ফেলছি। এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী রৌসন আখতার আমাদের এলাকার গর্ব। তিনি আজ নিজ গুণে গুণান্বিত।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *