মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

দেশে প্রকৃত সাংবাদিকতার বিষয়টিতে অপসংবাদিকদের দৌরাত্ম্য মূখ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে

রিপোর্টার নাম / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

 

(অনিবন্ধিত পত্রিকা-পোর্টালগুলোকে চিহ্নিত করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং নিবন্ধন প্রত্যাশী ও নিবন্ধিত সংবাদপত্র-পোর্টালগুলোর সাংবাদিক কোন অপকর্মের সাথে জড়িত কিনা সে বিষয়েও খেয়াল রাখা উচিত এবং কোন অপরাধের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া বাঞ্ছনীয়।)

 

আব্দুল্লাহ আল মামুন (শের ই গুল) :

নানা ভুঁইফোড় পত্রিকা ও পোর্টালের নামধারী সাংবাদিকরা সঠিকভাবে পড়তে লিখতে পর্যন্ত জানেন না তারাই সাংবাদিকতার ভুয়া কার্ড বানিয়ে, গাড়িতে স্টিকার লাগিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জায়গা দখলসহ নানা অনিয়ম ও দুর্নীতি করছেন। পাঁচ শত কিংবা এক হাজার টাকায় একটি নিউজ পোর্টাল খুলে হয়ে যাচ্ছে সম্পাদক, কেউবা শুধু ফেসবুকেই লিখে ভয় দেখিয়ে নিজেকে সাংবাদিক হিসেবে মিথ্যা চাপাবাজিতে ভাব প্রকাশ করে আসছে। অথচ প্রকৃত সাংবাদিকরা সকল অনিয়ম-দূর্নীতি দূরীকরণে এবং জাতীয় সমস্যা মোকাবেলায় সাংবাদিকরা একটি মুখ্য ভূমিকা পালন করে থাকেন। তবে বর্তমানে ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্যের বিষয়টিই মূখ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

ভুয়া সাংবাদিকের সংখ্যা আশংকাজনকভাবে বৃদ্ধি ও তাদের দৌরাত্ম্যের বিষয়টি নিয়ে আমাদের যতটা উদ্বিগ্ন হওয়ার কথা বা সচেতনতা সৃষ্টিতে সোচ্চার হওয়ার কথা ঠিক তা আমরা হচ্ছি না।‌ আমাদের দেশে বিরাজমান কোন সমস্যা থেকেই এই সমস্যাটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কেননা তারা সাংবাদিকতার নাম ভাঙিয়ে অর্থ আত্মসাধের পাশাপাশি সমাজে নানান অরাজকতা ও দ্বন্দ্ব-ফাসাদ সৃষ্টি করতে পারে। নগর থেকে বন্দর, শহর থেকে গ্রাম সবখানেই ভুয়া সাংবাদিকের দৌরাত্ম্য লক্ষণীয় এবং তা দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

বৃহৎ পরিসরে সাংবাদিকও একজন শিক্ষক। সাংবাদিক সমাজ, দেশ তথা বিশ্ব নাগরিকদের জন্য নানান প্রতিবন্ধকতা উপেক্ষা করে‌ সর্বক্ষণ তথ্য সরবরাহ করে থাকেন। তাঁদের মাধ্যমেই মানুষের তথ্য লাভের অধিকার নিশ্চিত হয়।

তবে বর্তমানে তীক্ষ্ণ না হোক ভাসা ভাসা দৃষ্টিপাত করলেই দেখা যাবে আমাদের সমাজে সাংবাদিকতার নামে কি অরাজকতা চলছে। বর্তমানে সাংবাদিকের বেশভুষা কিছু অসাংবাদিক যে কর্মকান্ড পরিচালনা করছে তাতে সাধারণ মানুষ তো বটেই সাংবাদিকতা ও সাংবাদিক সম্পর্কে অনেক গুণীজনেরও ভ্রমের উদ্রেক হচ্ছে।

চারদিকে এখন ভুয়া সাংবাদিকের ছড়াছড়ি। যত্রতত্র অনলাইন নিউজ পোর্টাল ও ভুঁইফোর পত্রিকার প্রতিপত্তি। এসব প্রতিষ্ঠানের অসাধু লোকজন সাংবাদিক পরিচয়ে জনসাধারণের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার-হাজার, লাখ-লাখ টাকা। তারা যেন পুরো দেশ জুড়ে ত্রাশের রাজত্ব কায়েম করতে চায়। যখন যেখানে ইচ্ছে হানা দেয়, ভয় ভীতি দেখিয়ে প্রয়োজন মতো আদায় করে নেয় অর্থ আবার অনেকে কোন অপরাধের তথ্য ব্যবহার করেও অপরাধির কাছে তা প্রকাশ না করার শর্তে- অর্থ গ্রহণ করে‌ থাকে। শুধু যে ভুয়া সাংবাদিকরাই এটা করে তা না অনেক মূলধারার নীতি- নৈতিকতা বিবর্জিত সাংবাদিকও এটা করে থাকে। তাদের আসলে সাংবাদিক বলাটা আর যাইহোক ন্যায়সঙ্গত নয়!
বর্তমানে সাংবাদিকতার মতো সংবেদনশীল একটি পেশা যেন অনেক সহজ হয়ে গেছে। যে যখন ইচ্ছে একটি বুম মাইক্রফোন, মোবাইল বা ক্যামেরা হাতে দাঁড়িয়ে যান, বনে যান নামজাদা জাঁদরেল সাংবাদিক। তার জন্য লাগে না শিক্ষাগত যোগ্যতা, লাগে না কোন বিদ্যা বুদ্ধির জোর। আমরা জানি, একজন সাংবাদিকের থাকতে হবে তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা, রুচিবোধ, সততা, বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা, সহানুভূতিশীল মনোভাব, প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা, পরিস্থিতিগত পরিমিতিবোধ, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা।

সহজ কথায় তিনি হবেন, Jack of all trades, master of one. তবে এইসব গুণাবলী তো থাকা দূরের কথা, সাংবাদিকতা একটি শিল্প এবং একেক জন সাংবাদিক একেক জন শিল্পী যাঁরা শব্দের বুননে দ্ব্যর্থহীনভাবে সত্যের প্রকাশ ঘটান। এটা শুধু পেশা নয়, সমাজসেবার একটি আধুনিক মাধ্যমও বটে। তাঁরা জনসাধারণের আস্থাভাজন ব্যাক্তি। তাঁরা জনগণের মুখপাত্র। কিছু নামধারী সাংবাদিকের ফলে সাংবাদিকতার মতো মহৎ একটি পেশার মুখে প্রতিনিয়ত কালিমা লেপিত হচ্ছে। এইসব অসাধু অসংবাদিকদের কারণে অনেক মূলধারার সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়ে নানাভাবে হেনস্তা শিকার হচ্ছেন। সবচেয়ে বড় কথা, তাদের কারণে জনসাধারণের ক্ষতি সাধিত হচ্ছে। তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাদের দ্বারা নানাভাবে হেনস্থা ও লাঞ্ছনার শিকার হচ্ছেন।

এ সংকট মোকাবেলায় সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা। অনিবন্ধিত পত্রিকা-পোর্টালগুলোকে চিহ্নিত করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং নিবন্ধন প্রত্যাশী ও নিবন্ধিত সংবাদপত্র-পোর্টালগুলোর সাংবাদিক কোন অপকর্মের সাথে জড়িত কিনা সে বিষয়েও খেয়াল রাখা উচিত এবং কোন অপরাধের প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া বাঞ্ছনীয়। ভুয়া সাংবাদিকতা রোধে মূলধারার সাংবাদিকদের সাংবাদিকতার নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। বোধ করি, তাঁদের চেয়ে ভালো এই দায়িত্ব আর কেউ পালন করতে পারবেন না। কারণ পত্রপত্রিকা, টেলিভিশন, রেডিওর মাধ্যমে তাঁরা দেশের সর্বস্তরে পৌঁছে যেতে পারেন। সেই সাথে তাঁদের কর্মপরিধি একটি দেশের সর্বোচ্চ স্থান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত। কাজেই সরজমিনেও তাঁরা এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারবেন। তথ্য প্রদানের মাধ্যমে মানুষের জানার অধিকার নিশ্চিত করা পাশাপাশি তাঁদেরকে নিজেদের ভাবমূর্তি রক্ষার্থে এবং জনগণকে ক্ষতির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে আবশ্যক হয়ে‌ দাঁড়িয়েছে।

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *