মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

হবিগঞ্জের মাদক সম্রাট সৈয়দালীসহ ৩ব্যবসায়ীকে একটি পিকআপ গাড়ি ও বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার

রিপোর্টার নাম / ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

  1. হবিগঞ্জের মাদক সম্রাট সৈয়দালীসহ ৩ব্যবসায়ীকে একটি পিকআপ গাড়ি ও বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করলো বানিয়াচং থানা পুলিশ।।

 

আকিকুর রহমান রুমন:-হবিগঞ্জের কুখ্যাত সাজাপ্রাপ্ত মাদক সম্রাট বড় বহুলার সৈয়দালীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজা বহনকারী একটি পিকআপ গাড়ি ও বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করলো বানিয়াচং থানা পুলিশ।

গ্রেফতারকৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বানিয়াচং থানায় মাদক আইনে মামলা দিয়ে বিকাল ৪টার দিকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেন পুলিশ।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীরা হলো হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের কুখ্যাত সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মৃত রশীদ মিয়া পুত্র সৈয়দ আলী( ৪৯)একই উপজেলার রাজনগর গ্রামের মৃত সাদ্দত আলীর পুত্র সাইদুর রহমান(৩২)ও চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের আক্কাস আলীর পুত্র আজিম উল্বা(২১)।

পুলিশ সূত্রে জানাযায়,শক্রুবার(১৫ডিসেম্বর)গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন হবিগঞ্জ থেকে একটি পিকআপ গাড়ি দিয়ে কিছু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক(গাঁজা)সাপ্লাই(বিক্রি)করতে বানিয়াচং থানার ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজার সংলগ্ন চকবাজার যাতায়াতের একটি রাস্তার মধ্যে মাদক বেচা কেনার জন্য অবস্থান করছেন।

এমন সংবাদ পাওয়ার সাথে সাথে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নির্দেশে থানার সেকেন্ড অফিসার এসআই অমিতাভ দাস তালুকদার এর নেতৃত্বে এসআই স্বপন চন্দ্র সরকার ও এসআই মঞ্জুরুলহকসহ একদল পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে উক্ত স্হানে গিয়ে গাড়িটি আটক করে অভিযান চালান।

তাদের অভিযানকালে পিকআপ গাড়িতে থাকা বস্তার ভিতর থেকে পুলিশ তল্লাশি করে ১২কেজি গাঁজা উদ্ধার করেন এবং উল্লেখিত জেলার মধ্যে এক নামে চিহ্নিত সাজাপ্রাপ্ত মাদক সম্রাট সৈয়দ আলীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এছাড়াও মাদক ব্যবসায়ীদের গাঁজা বহনকারী পিকআপ গাড়িটিও জব্দ তালিকা তৈরী করে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

 

এদিকে বানিয়াচং থানা পুলিশের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার হওয়া সৈয়দ আলী সম্পর্কে জানাযায়,তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হিরোইন,ফেনসিডিল,ইয়াবা ও ভারতীয় মদসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদক নিয়ে এই সৈয়দ আলীকে নিম্মেও অর্ধশত বার গ্রেফতার করেন জেলার আইনশৃঙ্খলা বাহিনী।

এছাড়াও র‍্যাব এর হাতে মাদকসহ গ্রেফতার হয়েছেন এই মাদক সম্রাট সৈয়দ আলী।

তার বিরুদ্ধে জেলা ছাড়াও বিভিন্ন জেলায় রয়েছে শতাধিক এর মতো মাদক এর মামলা।

এমনকি বেশ কয়েকটি মাদকের মামলায় তারা সাজা হয় এবং কিছুদিন সাজা খেটে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন তিনি।

এবং যেই সেই শুরু হয় তার সব ধরনের মাদকের ব্যবসা।

তার এই মাদক ব্যবসা পরিচালনা করার জন্য রয়েছো নিজস্ব একটা বাহিনী।

এমনকি তার এলাকা বড় বহুলায় রয়েছে একটি বাগান বাড়ি।

সেই বাগান বাড়িতে মাদকের জন্য নির্মান করে বিল্ডিং করে কয়েকটি ঘর।আর এসব ঘরে চলে পুরো জেলা থেকে আগত মাদক সেবীদের মাদক সেবন ও তাদের কাছে বেচাকেনার কার্যক্রম।

এমন তথ্য উপাত্ত তুলে ধরেন পুলিশ প্রশাসনের লোকজনসহ সাধারণ জনগন।

এই মাদক সম্রাট সৈয়দ আলীকে বাংলাদেশ পুলিশ প্রশাসনের সকল সংস্থার সদস্যগন ও হবিগঞ্জ জেলার বাসিন্দাগন এক নামে সৈয়দ আলীকে মাদকের সম্রাট এবং গডফাদার হিসাবে চিনেন বলেও আজ অনেকের কাছ থেকে ঐ জানাযায়।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে ৩ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার ও মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ আদালতের প্রেরন করার সত্যতা নিশ্চিত করে বলেন,মাদকসহ সকল ধরনের অপরাধের অভিযুক্ত অপরাধীদেরকে গ্রেফতার করতে দিন রাত পুলিশ কাজ করে যাচ্ছে।

দাঙ্গা হাঙ্গামা ও সকল ধরনের অপরাধ রোধকল্পে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করে পাশে থাকার আহবান করেন সমাজের সচেতন নাগরিকবৃন্দের প্রতি।

 

 

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *