মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কালিয়াকৈরের প্রাচীন ও ঐতিহ্যবাহী দিঘির নাম ‘ঢোল সমুদ্র’

রিপোর্টার নাম / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরের প্রাচীন ও ঐতিহ্যবাহী দিঘির নাম ‘ঢোল সমুদ্র’বলছি তার কথা।

 

তুষার আহম্মেদ

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:

 

জনশ্রুতি আছে, এক সময় স্থানীয় লোকজন বিয়েশাদির অনুষ্ঠান আয়োজন করলে, আগের দিন দিঘির পাড়ে গিয়ে থালাবাসনের কথা বলে আসতে হতো। অনুষ্ঠানের জন্য দিঘির পাড়ে অদৃশ্যভাবে প্রোয়োজন মতো চলে আসত থালাবাসন। ব্যবহারের পরে তা পরিষ্কার করে ফেরত দিতে হতো। তবে এখন সেই চল না থাকলেও বিশাল দিঘির জলরাশিজুড়ে রয়েছে নয়নাভিরাম দৃশ্য।

 

দিঘির চারপাশ সবুজ গাছের সমারোহে সারাক্ষণই পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকে।

 

বলছি প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢোল সমুদ্র দিঘির কথা। দিঘিটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ১৩ কিলোমিটার উত্তরে বোয়ালী ইউনিয়নের ঢোল সমুদ্র গ্রামে অবস্থিত। বিশাল আকারের এই দিঘিটির দৈর্ঘ্য ৬০০ হাত ও প্রস্থ ৩০০ হাত (প্রায়)। দিঘিটি ঠিক কবে খনন করা হয়, সে সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না।

 

তবে জনশ্রুতি রয়েছে, দশম শতাব্দীতে রাজা যশোপাল বিশাল আয়তনের এ দিঘি খনন করেন। দিঘিটি এতই গভীরভাবে খনন করা হয়েছিল যে ওপর থেকে নিচ পর্যন্ত দেখা যেত না। এত গভীরভাবে খনন করার পরও দিঘিতে পানি না ওঠায় রাজা যশোপাল পড়েন মহাবিপদে।

 

দিঘির নাম ‘ঢোল সমুদ্র’

৮২৩ বছরের প্রাচীন মসজিদ, একসঙ্গে নামাজ পড়তে পারেন মাত্র ১৭ জন

এমতাবস্থায় এক রাতে হঠাৎ তিনি স্বপ্নে দেখেন, তার ছয় রানির মধ্যে ছোট রানি যদি ঢাক-ঢোল বাজাতে বাজাতে দিঘির ওপর থেকে নিচের দিকে যান তাহলে দিঘিতে পানি উঠবে। রাজার কথা মতো ছোট রানি ঢাক-ঢোল বাজাতে বাজাতে দিঘির নিচের দিকে নামতে থাকেন। এভাবে রানি যতই নিচের দিকে নামতে থাকেন দিঘিতে ততই পানি উঠতে থাকে। একপর্যায়ে রানি পানিতে তলিয়ে যান। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। ঢোল বাজিয়ে পানি ওঠানো হয়েছে বলে দিঘিটার নাম দেওয়া হয়েছিল ‘ঢোল সমুদ্র’।

 

দিঘির নামকরণ নিয়ে আরেকটি জনশ্রুতি রয়েছে। কথিত আছে, দিঘিটি এতই গভীর ছিল, এটি পরিমাপ করা ওই সময়ে সম্ভব হয়ে ওঠেনি। পাল রাজা দিঘিটির গভীরতা পরিমাপের জন্য কয়েকজন ঢুলিকে দিঘির ভেতরে নামিয়ে দেন। ঢুলিরা ঢোল বাজাতে বাজাতে দিঘির নিচে নামতে থাকলে একপর্যায়ে ঢোলের আওয়াজ আর শোনা যাচ্ছিল না। সেই থেকে এই দিঘিটির নামকরণ করা হয় ঢোল সমুদ্র দিঘি।

 

এই দিঘি ঘিরে আরেকটি জনশ্রুতি রয়েছে—এই গ্রামসহ আশপাশের এলাকায় যদি কোনো সামাজিক অনুষ্ঠান হতো দিঘির পাড়ে গিয়ে অনুষ্ঠানের জন্য প্লেট, গ্লাস, রান্না করার হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন সরঞ্জাম চাইলে দিঘির পাড়ে উঠে আসত। অনুষ্ঠান শেষে সব জিনিস দিঘির পাড়ে রেখে এলে তা আপনা-আপনি দিঘির নিচে চলে যেত। এ ছাড়া দিঘিতে মাঝে মধ্যে সোনার নাও ভেসে উঠত বলেও জনশ্রুতি রয়েছে। এ জন্য ঢোল সমুদ্র দিঘিকে ‘সোনা দিঘি’ নামেও ডাকা হয়।

 

স্থানীয়রা জানান, ঢোল সমুদ্র গ্রামের তৎকালীন ডিসট্রিক্ট প্রেসিডেন্ট আবু নাসের ফজলুল হক ওরফে ডা. ইয়াদ আলি এলাকাবাসীর পক্ষে দিঘিটি নিয়ে মামলা করেন। দিঘিটি জনস্বার্থে ব্যবহারের জন্য আদালতের রায় পান। বর্তমানে দিঘিটির আয়তন আগের চেয়ে অনেক কমে গেছে। আগে দিঘিটির একপাশ থেকে অন্য পাশ দেখা যেত না। সরকারিভাবে যদি ঐতিহ্যবাহী এই দিঘিটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তাহলে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। একইসঙ্গে সরকারও আর্থিক লাভবান হবে।

 

হাশেম মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমাদের গ্রামে এক সময় কোনো নলকূপ ছিল না। গ্রামের সবাই নানা কাজে এই দিঘির পানিই ব্যবহার করত। আস্তে আস্তে দিঘির আয়তন কমে আসছে, পানিও আগের মতো পরিষ্কার নেই।’

 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ‘ঢোল সমুদ্র দিঘি নিয়ে মামলা চলছে। মামলা শেষ হলে দিঘিটির খননকাজ করা হবে। এই ঐতিহ্যবাহী দিঘি নিয়ে আমাদের বিশদ চিন্তা-ভাবনা রয়েছে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *