1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বিশ্ববিদ্যালয় চিহ্নিতকরণে ওভার ব্রিজে স্থাপন নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা:
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 171 Time View

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা:

দীর্ঘ অপেক্ষার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে স্থাপন করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) নতুন নির্মিত এই ওভার ব্রিজের দুই পাশে বিশ্ববিদ্যালয়ের নামফলক দৃশ্যমানভাবে লাগানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সরাসরি নির্দেশনায় এ কাজ সম্পন্ন হয়।
উপাচার্য বলেন, “ঢাকা-ময়মনসিংহ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ফলে প্রথমবার আসা ব্যক্তিরা অনেক সময়ই বিশ্ববিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যায় পড়েন। এই নামফলক লাগানোর ফলে এখন আর বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে খুঁজে বের করতে হবে না। যাত্রাপথেই এটি নজরে পড়বে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মিলবে।”

নামফলক স্থাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি শুধু আগতদের জন্য সুবিধা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নাম দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য , “ভবিষ্যতে ওভার ব্রিজ এবং সংযোগ সড়কজুড়ে আলোকসজ্জা, দিকনির্দেশক সাইনবোর্ড ও অন্যান্য নান্দনিক উপকরণ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সবমিলিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবস্থান আরও সুপরিচিত করে তুলতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ”

উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায় ২০০৬ সালে নির্মিত একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট সড়কে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব চিহ্নিত করার মতো কোনো স্থায়ী চিহ্ন না থাকায় বহিরাগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা প্রায়ই বিভ্রান্তির শিকার হতেন। নতুন নামফলক স্থাপন সেই দুর্ভোগ কমাবে বলেই আশা করছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ