মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আমির হোসেন:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের ভাটি বলাকী মেঘনা নদী তচরাঞ্চলে গত শুক্রবার (২৩ মে/২৫)মেঘনা নদীর মোহনায় স্রোতে ভেসে মৃত্যুর ঘটনা ঘটে। চারদিকে মেঘনা নদী দ্বারা গঠিত গ্রাম ভাটি বলাকী ও চর বলাকী গ্রাম এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা নির্বাহ মৎস্য শিকার ও গবাদিপশু পালন।প্রতিদিনের ন্যায় মপঘনার শাখা নদী বা খাল পারি দিয়ে চরে উন্মুক্ত ভাবে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেয়া হয় গবাদিপশু গুলোকে।দিন শেষ বিকালে স্বেচ্ছায় গরুগুলো নিজ গৃহস্থের বাড়িতে ফিরে যাও তারি তারই ধারাবাহিকতায় খাল পারি দেওয়ার সময় জটকালো কচুরিপানার মধ্যে আটকে যায় এবং বিপরীত দিক থেকে জোয়ারের পানির স্রোতে ভেসে মৃত্যুর কূূলে দলে পরে একের পর এক গবাদি পশু। স্থানীয়রা ও কৃষক এবং খামারিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ঈদুল আযহা উপলক্ষে কোরবানির হাটে বিক্রয় করার জন্য পালন করছেন কৃষকরা।স্থানীয়দের ভাষ্যমতে কোটি টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। গবাদিপশু হারিয়ে পাগলের মত হতাশ গ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। মেঘনা নদীতে একের পর এক মৃত গরুগুলো নদীর পারে ভেসে উঠছে আর বুক ভাঙ্গা আর্তনাত বাতাস বাড়ি হচ্ছে। গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রতি স্থানীয়রা জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারি ভাবে কোন অনুদানের ও সহযোগিতা করার প্রতি।