1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গীতে মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালি

গাজীপুর প্রতিনিধি :
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 43 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এই র‍্যালিটি বের হয়।

র‍্যালিটি টঙ্গীর গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মিলগেট কাদেরিয়া টেক্সটাইল এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‍্যালিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি নানান রঙের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সিরাজুল ইসলাম সাথী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দল এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সংগঠনের এই গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে বুকে ধারণ করে আগামী দিনেও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে।

উক্ত কর্মসূচিতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ